Skip to content

Roopen Roy

My Blog My Cyberkutir

Menu
  • Chez Roopen
  • My Blogs
  • Prayer
  • Bangla
  • Mrigana
Menu

Lion calls the CM

Posted on September 2, 2025 by admin

সিংহরানী দিয়েছেন গোঁসাঘরে খিল । পশুরাজ মানভঞ্জনের জন্য বললেন,” রানী তোমার এতো বিষন্ন বদন , কি হয়েছে ?”

“পশুরাজ , আপনি জানেন আমি সন্তানসম্ভবা , এদিকে আমাকে খেতে দেওয়া হয়েছে রাম পাখি , তাও আবার অখাদ্য ব্রয়লার , চর্বির গন্ধে আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসছে , মহারাজ।”

পশুরাজ কেশর ঝাঁকিয়ে উঠেই বললেন ,” কোই হায় ! আমার মোবাইলে একবার নতুন মুখ্যমন্ত্রীকে ধরে দে তো ?”

ফোনে আসলেন মহামান্য মুখ্যমন্ত্রী ।

পশুরাজ বললেন, ” আমি একজন মহারাজ, এবং আপনিও। পুরুর মতো আমিও বলছি একজন রাজা যেমন অন্য একজন রাজার কাছে আচরণ প্রত্যাশা করে আমিও করি , ইয়ে মানে আমিও । আমরা অবোধ পশু, যাদব নয়, মাধব নয়, হিন্দু নই , মুসলমান নই , দলিত নই , কিস্যু নই। আমাদের অভক্ত রাখা হচ্ছে কেন । কচি মোষের মাংস না পেলে আমরা ভুখ হরতাল করবো আমৃত্যু । যদি আমার কিছু হয়ে যায় তাহলে শুধু পেটা এসে আপনাকে পেটাবেনা , স্বয়ং মোদীজি এসে আপনার কাছে কৈফিয়ত চাইবেন ! গুজরাটের গাধাদের নিয়ে রসিকতা করার জন্য দেখেছেন যাদবপুত্রের কি হাল আর আপনি গিরের সিংহরাজকে যদি না খেতে দিয়ে হত্যা করেন তাহলে প্রলয়কান্ড হবে । হ্যাঁ, হ্যাঁ দোয়া করে মুখ্য সচিবকে বলে দিন , একশো কিলো মতো মোষের মাংস পাঠিয়ে দিতে , কসাইখানা বন্ধ থাকলে একটা কালো পানা কচি মোষ পাঠিয়ে দিলেও চলবে আমি গিন্নি ছানা পোনা মিলে ম্যানেজ করে নেবো । জয় গুরু ।”

Category: Uncategorized

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • In Clive Street
  • Prasantada’s Political Economy
  • Prasantada Challenges
  • Again Prasantada
  • Introducing Prasantada

Recent Comments

  1. Sidhartha Ghosh on For the rain is falling

Archives

  • January 2026
  • November 2025
  • October 2025
  • September 2025
  • July 2016
  • March 2015
  • October 2014
  • January 2014
  • July 2013
  • January 2012
  • November 2011
  • April 2011
  • December 2010
  • December 2008
  • December 2004

Categories

  • Bangla
  • Business
  • Uncategorized
© 2026 Roopen Roy | Powered by Minimalist Blog WordPress Theme