Skip to content

Roopen Roy

My Blog My Cyberkutir

Menu
  • Chez Roopen
  • My Blogs
  • Prayer
  • Bangla
  • Mrigana
Menu

PC’s Velki

Posted on September 3, 2025 by admin

পিসীর ভেলকি

রাজনৈতিক পর্যটক মায় অর্থনীতির অধ্যাপক প্রশান্তদা এখন সুদূর কোস্তা রিকায় !

 সেখান থেকে আমাকে দূরভাষে সম্ভাষণ করলেন,

” শুনতে পেলাম কোস্তা গিয়ে,মোদির নাকি মেয়ের বিয়ে ?”

“সেকি মেয়েই নেই তো বিয়ে ? কি বলছো দাদা , কোস্তা রিকার রাম খেয়ে কি মগজ বিগড়ে গেছে ?”

“না রে শুনলাম পাঁচ পাঁচটা ট্রেন বুক করেছে বরযাত্রীদের জন্য , এলাহী নিরামিষ খানা , পনীর বিরিয়ানি ,ধোকলা , ফেপলা , ধোঁকা, লস্যি কিস্সু বাকি নেই , তারপর মাথা পিছু ৭০০ টাকা করে জল পানি , বিশাল প্যান্ডেল বেঁধেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, হয় হয় কান্ড রৈ রৈ ব্যাপার , ঝাড়খন্ড থেকে লক্ষ লক্ষ লোক ভাড়া করে এনেছে !”

“সে সব জানি না । আমি যাই নি । কি ডিম্ ভাত কি ধোকলা কিছুর উপরই আমার দুর্নিবার আকর্ষণ নেই!”

“ভাজপা বলছে এই গরমের মধ্যে বিশাল সমাবেশ ?”

“না না ওসব অসত্য ,অপপ্রচার , গুজব , রটনা , সাজানো ঘটনা -কিস্সু হয় নি !”

“তার মানে ছবি গুলো ভুল ?”

“ওগুলো ফটো শপ , মিথ্যে, ময়, মরীচিকা , বাবুল সুপ্রিয়দার বুমচিকা ! মাঠে নামিয়েছিলাম পিসি সরকারের ইন্দ্রজাল , সব হওয়া , খবরের কাগজ থেকে হাওয়া , বর্তমান থেকে হাওয়া , আজকাল হাওয়া , প্রিতিদিনের মতো হাওয়া , কি আনন্দ , কি আনন্দ আকাশে বাতাসে !’

“কি করে হলো ?”

“হয় হয় zanti পারো না , হায়ার অথরিটির মায়াজাল , পিসির সরকারের ভোজবাজি, একটি পাঁচনের গুনে ম্যাজিক -মুকুল ভ্যানিশ, মোদী ভ্যানিশ , বাবুল ভ্যানিশ, জনগণ ভ্যানিশ , পড়ে আছে কেবল ফাঁকা মাঠ , ধু ধু মাঠ , তুমি দেখলেও দেখবে না, দেখলেও বলবে না , বললেও লিখেবে না, লিখলেও ছাপবে না , ভ্যানিশ!

Category: Uncategorized

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • In Clive Street
  • Prasantada’s Political Economy
  • Prasantada Challenges
  • Again Prasantada
  • Introducing Prasantada

Recent Comments

  1. Sidhartha Ghosh on For the rain is falling

Archives

  • January 2026
  • November 2025
  • October 2025
  • September 2025
  • July 2016
  • March 2015
  • October 2014
  • January 2014
  • July 2013
  • January 2012
  • November 2011
  • April 2011
  • December 2010
  • December 2008
  • December 2004

Categories

  • Bangla
  • Business
  • Uncategorized
© 2026 Roopen Roy | Powered by Minimalist Blog WordPress Theme